ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বেনাপোলে ১৪৪ ধারা ভঙ্গ করে দম্পতি কর্তৃক ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ

ads
বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল বাজারে ১৪৪ ধারা অমান্য করে নারী কর্তৃক ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ দোকান থেকে উচ্ছেদ করতে না পারায় আর আর কসমেটিকস এর স্বত্বাধিকারী ইকবাল হোসেন রাসেল নামে এক ব্যবসায়ীকে পিটিয়েছে ভবারবেড় গ্রামের নিবাসী  লিলি বেগম (৪৫) স্বামী দেলোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন( ৫২) পিতাঃ মৃত আঃ মান্নান এর বিরুদ্ধে ৷

এ ব্যাপারে দোকান ঘর পজেশান ক্রয় দাতা ইকবাল হোসেন রাসেল বেনাপোল পোর্ট থানায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার ৮৮ নং ভবেরবেড় মৌজার এস এ খতিয়ান -১ , দাগ নং-৬১, পূর্বে পশ্চিমে ২৫ ফুটও উত্তর দক্ষিনে ৮ ফুট পজিশন তৎপরস্থ বর্তমান আর আর স্টেশনারি কসমেটিক্স দোকান শেখ শাহিদুল ইসলাম, পিতা-শেখ আব্দুল রব, সাং-ভবারবেড়, থানা বেনাপোল পোর্ট জেলা যশোর এর নিকট থেকে ২০১০ সালে ৫ লাখ টাকার বিনিময়ে ক্রয় করিয়া দোকান ঘর নিমার্ণ করিয়া দীর্ঘ দিন যাবৎ ভোগ দখলে রহিয়াছে। দোকান ঘর গত ১০ জানুয়ারী রবিবার সকালে খোলার পর কিছুক্ষন পরে  থানায় অভিযোগকারী বিবাদী লিলি বেগম ও তার স্বামী দেলোয়ার হোসেন ১৪৪ ধারা ভঙ্গ করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাকে শরীরের বিভিন্ন  জায়গায় এলোপাতাড়ি মারপিট শুরু করে, মারপিটের এক পর্যায়ে আসামিরা আমার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় দেয়৷ উক্ত দোকানঘর জোরপূর্বক দখল নিতে আসে এবং পজেশান দাতা রাসেলকে বিভিন্ন ভয়ভীতিসহ দোকান ও জমির উপর থেকে মালামাল সরায়ে নিতে বলে। বিবাদী দম্পতির অতর্কিত হামলায় ব্যবসায়ী আহত হন । তিনি শার্শা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন৷

এর আগে ইকবাল হোসেন রাসেল তার দখলে থাকা দোকান ঘরটির নিরাপত্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমলী আদালতে p-৭৩৭/২০, ফৌঃ কাঃ বিধি আইনের ১০৭ /১১৪ (সি)ধারা ৷ পরবর্তীতে ফৌঃ কাঃ বিধি আইনের ১৪৪ /১৪৫ (সি)ধারায় আবেদন করে৷আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারী করে। সেই ১৪৪ ধারা এখনও বলবৎ রয়েছে।

পজেশান ক্রয় দাতা রাসেল জানান, আমাকে গত রবিবার দুপুরে হঠাৎ আমার দোকানে এসে দোকান খালি করে দিতে হবে বলে আমাকে মারধর করে। এখন তারা আমাকে কোন কথা বলবা না বললে হুমকি দিচ্ছে কথা বললে আমার ক্ষতি করা হবে। আমি এখন ভয়ে দিন পার করছি। সে আমার দোকানে প্রবেশ করে মালপত্র সব ফেলে দেয় এবং দোকানে র‍্যাকে সাজিয়ে রাখা মালপত্রের ব্যাপক ক্ষতি সাধন করেন৷ ইতিপূর্বে লিলি বেগম আমাকে বিভিন্ন সময়ে হুমকি প্রদান করেছেন যে আমার বিরুদ্ধে ভাঙচুর লুটপাট  ও মারধরের মিথ্যা মামলা দিবে৷

দোকানের মালিক  ইকবাল হোসেন রাসেল আরো জানান, আমি দীর্ঘ ১০ বছর বেশি সময় ধরে এই জায়গায় দোকান ঘরের পজিশন ক্রয় করে প্রথমে গোডাউন ভাড়া ও পরবর্তীতে আমি নিজে কসমেটিকস এর ব্যবসা চালু করেছি ৷ হঠাৎ গত রবিবার ১০ জানুয়ারী আমার দোকানে এসে আমাকে দোকান থেকে বেড়িয়ে যেতে বলে ৷ এ বিষয়ে আমি যাতে নিয়মিত পূর্বের ন্যায় দোকান সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি তার নিরাপত্তা চেয়ে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই মাসনূন মুঠো ফোনে বলেন মহামান্য আদালত ১৪৪ ধারা জারি করেছেন ৷ উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলেছি ৷শান্তি শৃংখলা যাতে বজায় থাকে পুলিশ সে ব্যাপারে সচেষ্ট আছে৷
ads
ads
ads

Our Facebook Page